২৪ ঘন্টা নিউজ
সোমবার ২০ এপ্রিল ২০২০ www.24ghonta.news৭ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২৭ শাবান ১৪৪১ হিজরি

এক দিনে দেশে করোনায় আক্রান্ত ৪৯২, মৃত্যু ১০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২০ । ২:৪৭ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ : বিগত ২৪ ঘণ্টায় দেশে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আরও ১০ জনের মুত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ১০১। এছাড়া নতুন করে আরও ৪৯২ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ২ হাজার ২৯৪৮ করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২ হাজার ৭৭৯টি । নতুন সুস্থ্য ১০,মোট সুস্থ্য ৮৫ জন।

মৃত্যুবরণ করা ১০ জনের মধ্যে ৮ জন পুরুষ, ২ জন মহিলা।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন