২৪ ঘন্টা নিউজ
সোমবার ২০ এপ্রিল ২০২০ www.24ghonta.news৭ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২৭ শাবান ১৪৪১ হিজরি

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিবে কুবির কর্মকর্তা-কর্মচারীরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২০ । ৪:১২ বিকাল

কুবি প্রতিনিধি:::করোনাভাইরাসের ফলে উদ্ভুত পরিস্থিতিতে মানবিক সাহায্যার্থে এগিয়ে এসেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মকর্তা-কর্মচারীরা। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। আজ বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশন এবং কর্মচারী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পৃথক-পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিগুলোতে দুই সংগঠনের নেতারাই উল্লেখ করেন, কার্যকরী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী কর্মকর্তাদের একদিনের বেতন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিল মাসের বেতন থেকে এই অর্থ কেটে নেয়া হবে।

বিজ্ঞপ্তিগুলোতে আরো উল্লেখ করা হয়, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠনগুলো মনে করছে, করোনাভাইরাসের প্রকোপের ফলে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব দেশের দৈনন্দিন খেটে খাওয়া মানুষের উপর পড়তে শুরু করেছে। সমাজের অগ্রসর মানুষ হিসেবে যে দায়বদ্ধতা আছে সে জায়গা থেকেই তারা মানুষের পাশে এগিয়ে এসেছেন। তাদের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন