২৪ ঘন্টা নিউজ
সোমবার ২০ এপ্রিল ২০২০ www.24ghonta.news৭ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২৭ শাবান ১৪৪১ হিজরি

স্পার্কের ভোকাল বাসেত’র ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২০ । ৪:৩৬ বিকাল

২৪ ঘণ্টা ডট নিউজ::: নগরীর কোতোয়ালি থানার বক্সিরহাট থেকে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এবং চট্টগ্রামের ব্যান্ডদল স্পার্কের ভোকালিস্ট আব্দুল বাসেতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) মধ্যরাতে বক্সিরহাট বদর আউলিয়ার মাজার এলাকায় নিজ অফিস থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

আব্দুল বাসেত বক্সিরহাট ওয়ার্ডের সাবেক কমিশনার (কাউন্সিলর) মৃত এসএম আবদুল হামিদের একমাত্র ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ নিজ অফিস থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ধারণা করছি আত্মহত্যা করেছেন তিনি। তবে কি কারণে এ আত্মহত্যা তা জানতে তদন্ত চলছে।

তবে ধারণা করা হচ্ছে, ব্যবসা মন্দ বা পারিবারিক কারণে হতাশায় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন