২৪ ঘন্টা নিউজ
সোমবার ২০ এপ্রিল ২০২০ www.24ghonta.news৭ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২৭ শাবান ১৪৪১ হিজরি

লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত ২০ মাসের সেই শিশুকে বাসায় রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২০ । ৭:৫১ রাত

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাশিমনগরে গ্রামের করোনায় আক্রান্ত জান্নাতুল ফেরদাউস নামে ২০ মাসের কন্যা শিশুটিকে বর্তমানে আইইডিসিআর এর পরামর্শে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ সোমবার (২০ এপ্রিল) বিকেলে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ গিয়াস উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি জানান, করোনা পজেটিভ ২০ মাসের শিশুটিকে আইইডিসিআর নির্দেশনা মোতাবেক রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়নে বাড়ীতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও আরো ২ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।

উল্লেখ, রামগঞ্জ উপজেলায় এই পর্যন্ত ১৫ জন করোনা পজেটিভ রোগী পাওয়া গেছে। এর মধ্যে এক জনকে উন্নত চিকিৎসার জন্য ১ জনকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ও বাড়ীতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন