২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২০ www.24ghonta.news৮ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২৮ শাবান ১৪৪১ হিজরি

২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৪৩৪, মৃত্যু ৯

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ । ২:৩৬ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ :  বাংলাদেশে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিগত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মুত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ১১০।

এছাড়া নতুন করে আরও ৪৩৪ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৩ হাজার ৩৮২ করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২ হাজার ৯৭৪টি । নতুন সুস্থ্য ২,মোট সুস্থ্য ৮৭ জন।

মৃত্যুবরণ করা ৯ জনের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন মহিলা।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন