২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২০ www.24ghonta.news৮ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২৮ শাবান ১৪৪১ হিজরি

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ । ৮:০৫ রাত

ঢাকা কেন্দ্রীয় কারাগারে একজন কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করতেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনায় আক্রান্ত কারারক্ষী ঢাকা মেডিকেল কলেজে কারাবন্দিদের ডিউটি করতেন। বর্তমানে তাকে জিনজিরায় ২০ শয্যার করোনা রোগীদের চিকিৎসার জন্য তৈরি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে ঢাকা বিভাগের কারা উপ মহাপরিদর্শক তৌহিদুল ইসলাম বলেন, ওই রোগী কয়েকদিন আগে অসুস্থ থাকলেও বর্তমানে অনেকটা সুস্থ। তার চিকিৎসা চলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করতে গিয়ে হয়ত তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

দেশে করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও নয়জন প্রাণ হারিয়েছেন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৪ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১১০ জনে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩৩৮২ জন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন