২৪ ঘন্টা নিউজ
বুধবার ২২ এপ্রিল ২০২০ www.24ghonta.news৯ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২৯ শাবান ১৪৪১ হিজরি

আনোয়ারায় গৃহবধূর আত্মহত্যা

আনোয়ারায় গৃহবধুর আত্মহত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২০ । ২:০৮ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় গলায় ওড়না পেচিঁয়ে শিরিন আক্তার সুমি (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামে এই আত্মহত্যার ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর ১২টার সময় নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিঁয়ে আত্মহত্যা করে শিরিন। সকাল থেকে দীর্ঘক্ষণ দরজা না খোলায় পরে দরজা ভেঙ্গে তার সন্তানেরা মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাদের চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করে বলেন, উপজেলার হাজীগাঁও গ্রামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য লাশটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে বলে জানান ওসি।

নিহত শিরিন আক্তার সুমি কুমিল্লার মুরাদ নগরের টিটু মিঞার কন্যা এবং আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের নুরুজ্জামানের পুত্র মো. রাশেদ (৩০)’র স্ত্রী। তাদের সংসারে দুজন সন্তান রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

২৪ ঘণ্টা/ জাবেদুল/আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন