২৪ ঘন্টা নিউজ
বুধবার ২২ এপ্রিল ২০২০ www.24ghonta.news৯ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২৯ শাবান ১৪৪১ হিজরি

এক দিনে দেশে করোনায় মৃত্যু ১০, আক্রান্ত ৩৯০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২০ । ২:৪১ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ : প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) এক দিনে দেশে আরও ১০ জনের মুত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ১২০ জন।

এছাড়া নতুন করে আরও ৩৯০ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৩৩৭২ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩০৯৬টি । নতুন সুস্থ্য ৫,মোট সুস্থ্য ৯২ জন।

মৃত্যুবরণ করা ১০ জনের মধ্যে ৭ জন পুরুষ, ৩ জন মহিলা।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন