২৪ ঘন্টা নিউজ
বুধবার ২২ এপ্রিল ২০২০ www.24ghonta.news৯ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২৯ শাবান ১৪৪১ হিজরি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর সচেতনতামূলক প্রচারনা : ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২০ । ৫:০২ সন্ধ্যা

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে সেনাবাহীনীর পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারনা, রাস্তায় জীবনুনাশক স্প্রে ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (২২ এপ্রিল) সদর উপজেলাসহ পৌর শহরের বিভিন্ন রাস্তায় জীবাণুনাশক স্প্রে, সচেতনতামূলক প্রচারণা ও প্রকৃত কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

২২২ পদাধিক বিগ্রেডের ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল বখতিয়ার উদ্দীনের প্রত্যক্ষ নির্দেশনায় সদর উপজেলার গড়েয়াসহ বিভিন্ন স্থানে প্রকৃত কর্মহীন ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন কাওসার।

এ সময় উক্ত এলাকাগুলোতে জনসাধারণের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে মাইকিংয়ের মাধ্যমে সচেতন করা হয়। এছাড়াও পৌর শহরের বিভিন্ন রাস্তায় জীবানুনাশক স্প্রে করা হয়। সদর উপজেলার বিভিন্ন স্থানে এবং পৌর শহরের বিভিন্ন স্থানে প্রকৃত অসহায়
ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে সেনবাহিনী।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন