২৪ ঘন্টা নিউজ
বুধবার ২২ এপ্রিল ২০২০ www.24ghonta.news৯ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২৯ শাবান ১৪৪১ হিজরি

করোনায় কর্মহীন একহাজার মানুষকে ত্রাণ দিলেন সলিমপুর ইউনিয়ন আ.লীগ

ত্রাণ দিলেন সলিমপুর আওয়ামী লীগ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২০ । ৫:১১ সন্ধ্যা

২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমনের কারণে কর্মহীন হয়ে পড়া এক হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার সময় ফৌজদারহাট কে,এম উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ত্রাণ সামগ্রী বিরতণ করা হয়।

সীতাকুণ্ডের ১০ নং সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে ধারাবাহিকভাবে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে বুধবার তিনটা ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে সব ওর্য়াডে ত্রাণ সামগ্রী দেওয়া হবে।

ত্রান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুইয়া, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফজলে করিম চৌধুরী নিউটন, আওয়ামী লীগ নেতা আজম খান ও বাহাদুর খান প্রমূখ।

২৪ ঘণ্টা/কামরুল দুলু/আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন