২৪ ঘন্টা নিউজ
বুধবার ২২ এপ্রিল ২০২০ www.24ghonta.news৯ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২৯ শাবান ১৪৪১ হিজরি

চান্দগাঁওয়ে ইফতার সামগ্রী বিতরণ করলেন যুবদল নেতা মোশাররফ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২০ । ৫:১৩ সন্ধ্যা

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এর সহায়তায় চান্দগাঁও থানাধীন বিভিন্ন ওয়ার্ডে আসন্ন রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সি.যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন।

এ সময় মোশাররফ বলেন, করোনায় মানুষ আজ বড্ড অসহায়। সবাই যার যার অবস্হান থেকে একটু সহযোফগতার হাত বাড়ান, অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়ান। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে এই করোনা যুদ্ধ মোকাবিলা করার আহবান জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহবায়ক আরশাদ আলম, মোঃ আজম মাসুম, মোঃ আসমান ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ তৈয়ব, আব্দুর রহমান, সদস্য আল মামুন, সাইফুল, রনি, সাজ্জাদ প্রমুখ নেতৃবৃন্দ।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন