২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৪ অক্টোবর ২০১৯ www.24ghonta.news২৯ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ১৫ সফর ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডের শীতলপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক আহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯ । ৮:১৩ রাত

সীতাকুণ্ডে পুরাতন জাহাজ ভাঙ্গা কারখানায় কাজ করার সময় গাড়ি থেকে গ্যাস সিলিন্ডার নামাতে গিয়ে দুই শ্রমিক আহত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার শীতলপুর এলাকায় সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দূর্ঘটনা ঘটে।

আহতরা হচ্ছে তপন কুমার (৩০) ও অপু মারমা (৩৫)। আহত দুইজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম। তিনি বলেন, আহত অবস্থায় দুইজন শ্রমিককে ভর্তি করা হয়েছে। তাদের একজনের পায়ে এবং অপরজনের চোখে আঘাত পায়। তবে তাৎক্ষনিক দুজনের বিস্তারিত জানাতে পারেনি তিনি।

এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, শিতলপুরে মাহিন এন্টার প্রাইজ নামক একটি অক্সিজেন কারখানা থেকে গাড়িতে করে পার্শ্ববর্তী সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বোতল নিয়ে আনলোড করার সময় হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক আহত হয়।

আহত অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি তদন্ত শামমি শেখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন