২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২০ www.24ghonta.news১০ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১ রমজান ১৪৪১ হিজরি

বোয়ালখালী’তে পুষ্টি সপ্তাহে খাদ্য সহায়তা দিলেন ডা.জিল্লুর

বোয়ালখালী পুস্টি সপ্তাহ উপলক্ষ্যে ত্রাণ সহায়তা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ । ১:৪১ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ১০টি এতিমখানায় ১শত কেজি করে চাউল ও অসহায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জিল্লুর রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা.জিল্লুর রহমান জানান, উপজেলার ১০টি এতিমখানায় ১শত কেজি করে চাউল দেওয়া হয়েছে। এছাড়া ৫০টি অসহায় পরিবারকে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ২ কেজি ছোলা, ১ লিটার তৈল, এবং ১কেজি করে লবণ বিতরণ করা হয়েছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস.এম. সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফারহানা কাদেরী।

২৪ ঘণ্টা/পুজন সেন/ আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন