২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২০ www.24ghonta.news১০ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১ রমজান ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে জ্বর নিয়ে ৫ বছরের শিশুর মৃত্যু, করোনা সন্দেহে নমুনা সংগ্রহ

করোনা জ্বর নিয়ে শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ । ৬:২৬ সন্ধ্যা

২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে শরীরে জ্বর নিয়ে মো. হাসান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় বুধবার রাত থেকে তার শরীরে জ্বর আসে, আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

শিশুটির শরীরে করোনা ভাইরাস সংক্রম হয়েছে কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে মারা যাওয়া শিশুটি করোনা আক্রান্ত হয়েছে সন্দেহে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মৃত হাসানের পিতা চা দোকানে কর্মচারী মোহাম্মদ হোসেন উপজেলার মাদাম বিবিরহাট সোনারগাঁ পেট্টোল পাম্পের পশ্চিমে আলী আজম মাষ্টারের ভাড়া বাসায় বাস করেন। তাদের গ্রামের বাড়ি নোয়াখালী।

এ ব্যাপারে ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, শরীরে জ্বর নিয়ে এক শিশু মারা যাওয়ার খবর পেয়ে আমি বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানাই। সেখান থেকে চিকিৎসক এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায় এবং লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা চিকিৎসক নুর উদ্দিন ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, জ্বরে মারা যাওয়া শিশুর করোনা আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য তা ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে পাঠানো হয়েছে। ফলাফল আসলে জানা যাবে মারা যাওয়া শিশুটির শরীরে করোনা ভাইরাস সংক্রমন ছিল কিনা।

এদিকে বিকালে শিশুর লাশ মাদামবিবিরহাট এলাকায় দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

২৪ ঘণ্টা/কামরুল ইসলাম দুলু/ আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন