২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২০ www.24ghonta.news১০ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১ রমজান ১৪৪১ হিজরি

হালদা নদীর মোহনায় অভিযান, নিষিদ্ধ জাল ধ্বংস

হালদা নদীর মোহনায় অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ । ৮:০২ রাত

২৪ ঘণ্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর মোহনায় অভিযান চালিয়ে ৮টি নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছেন বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত হালদা নদীর মোহনার বোয়ালখালী অংশে নৌ পুলিশে সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে মা মাছের অবাধ চলাচল ও প্রজনন নিশ্চিত করতে জেলা মৎস্য কর্মকর্তা মহোদয়ের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে ৮টি নিষিদ্ধজাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

২৪ ঘণ্টা/ পূজন সেন/ আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন