২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৪ অক্টোবর ২০১৯ www.24ghonta.news২৯ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ১৫ সফর ১৪৪১ হিজরি

বায়ু দূষণের দায়ে সীতাকুণ্ডে আবুল খায়ের মেল্টিংকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯ । ৮:৫০ রাত

বায়ু দূষণের অভিযোগে সীতাকুণ্ডের মাদামবিবির হাটে অবস্থিত আবুল খায়ের মেল্টিং লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম।

আজ সোমবার(১৪ অক্টোবর) শুনানী শেষে উক্ত জরিমানা করা হয়।

জানা যায়, এ ফ্যাক্টরীতে দীর্ঘদিন যাবৎ বায়ু দূষণ হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযোগের সত্যতা পায় অধিদপ্তর। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে এই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের সহ-পরিচালক মুকতাদির হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন