২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৪ অক্টোবর ২০১৯ www.24ghonta.news২৯ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ১৫ সফর ১৪৪১ হিজরি

লালা-সবুজের পতাকাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে চান তোরসা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯ । ৯:৪৮ রাত

চলতি বছর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের মেয়ে রাফাহ নানজীবা তোরসা। প্রায় ৩৮ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট মাথায় তুলেছেন ২১ বছর বয়সী এ তরুণী।

সুন্দরীদের এ প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বের কাছে লালা-সবুজের পতাকা বহন করে দেশের মান আরও বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

সোমবার (১৪ অক্টোবর) রাজধানী গুলশানের একটি হলে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’র সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন ইচ্ছা প্রকাশ করেন তোরসা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান অমিকন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, এক্সপার্ট প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক অপু খন্দকারসহ সেরা ১২ প্রতিযোগী।

রাফাহ নানজীবা তোরসা বলেন, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’র মুকুটটি মাথায় নেওয়ার পর আমার মধ্যে প্রথম যে অনুভূতিটা হয়েছে, সেটা হচ্ছে প্রচুর দায়িত্ববোধ। নিজের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি আমার যে দায়িত্ববোধ আছে, সেটি এখন তুঙ্গে কাজ করছে। আমি আশা করব, আপনারা সবাই সবসময় আমার পাশে থাকবেন। আমার দেশবাসীর প্রতি আমি খুব কৃতজ্ঞ। ইনআশাল্লাহ আমার বিশ্বাস, নিজের দেশকে, লাল-সবুজের পতাকাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সম্মানজনক জায়গায় নিয়ে যেত পারব এবং ভালোভাবে উপস্থাপন করতে পারব। সবার কাছে আমি দোয়াপ্রার্থী। আমি খুবই আনন্দিত এরকম একটি মঞ্চে নিজেকে বিজয়ী হিসেবে দেখতে পেয়ে।

এবার লন্ডনে বসছে মিস ওয়ার্ল্ডের ৬৯তম আসর। আগামী ১৪ ডিসেম্বর হবে চূড়ান্ত পর্ব। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সেরা সুন্দরীরা অংশ নেবেন সেখানে। সবার মধ্য থেকে বাছাই হবে ২০১৯ সালের বিশ্বসুন্দরী। আর এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তোরসা।

ইঞ্জিনিয়ার মেহেদী হাসান বলেন, তোরসা নির্বাচিত হওয়ায় আমরা অনেক আনন্দিত। কারণে মিস ওয়ার্ল্ড হওয়ার সব ধরনের যোগ্যতা তার মধ্যে আছে বলে আমাদের বিশ্বাস।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন