২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৫ অক্টোবর ২০১৯ www.24ghonta.news৩০ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ১৬ সফর ১৪৪১ হিজরি

গাইবান্ধার ৫ রাজাকারের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯ । ১২:০৪ দুপুর

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার রঞ্জু মিয়াসহ ৫ রাজাকারকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, রাজাকার কমান্ডার আবদুল জব্বার (৮৬), মো. জাফিজার রহমান খোকা (৬৪), মো. আবদুল ওয়াহেদ মণ্ডল (৬২), মো. মমতাজ আলী বেপারি মমতাজ (৬৮) পলাতক রয়েছেন। এ চারজনকে গ্রেফতারের পর তাদের সাজা কার্যকর হবে। অপর আসামি মো. আজগর হোসেন খান (৬৬) মারা গেছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন। রায় ঘোষণার সময় রাজাকার মো. রঞ্জু মিয়া ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

গত ২১ জুলাই এ মামলার শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল। সোমবার (১৪ অক্টোবর) ট্রাইব্যুনাল রায়ের আজকের দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে মামলা পরিচালনা করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবুল হাসান।

আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা-গণহত্যা, ধর্ষণ, আটক, অপহরণ, নির্যাতন, বাড়িঘরে হামলা, লুটপাট-অগ্নিসংযোগ, ভয়-ভীতি এবং আতঙ্ক ছড়িয়ে হিন্দু সম্প্রদায়ের লোকদের ধর্মান্তর ও দেশান্তরে বাধ্য করাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন