২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৬ এপ্রিল ২০২০ www.24ghonta.news১৩ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ৪ রমজান ১৪৪১ হিজরি

মিরসরাই প্রেসক্লাবের উদ্দ্যেগে পত্রিকা বিক্রেতাদের খাদ্য সহায়তা

মিরসরাই প্রেস ক্লাবের
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২০ । ৪:০৪ বিকাল

২৪ ঘণ্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : মিরসরাই প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকা বিক্রেতাদের (হকার) মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

আজ রবিবার (২৬ এপ্রিল) সকালে প্রেস ক্লাব কার্যালয়ে হকারদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাইফুল হক সিরাজী, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, কার্যনির্বাহী সদস্য আশরাফ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাদমান রহমান সময়, সহ দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন।

মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু বলেন, করোনা ভাইরাসের মহামারির কারণে সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা আর্থিক সংকটে ভুগতেছে। বিত্তশালীরা অসহায়দের সহায়তা করলেও হকারদের কেউ খোঁজ রাখেন না। তাই প্রেস ক্লাবের পক্ষ থেকে হকারদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

রবিবার মিরসরাই ও বারইয়ার এলাকার প্রায় ৪৫ জন হকারকে চাল, আলু, তেল, ছোলাসহ প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

২৪ ঘণ্টা/আশরাফ উদ্দিন/আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন