২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৬ এপ্রিল ২০২০ www.24ghonta.news১৩ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ৪ রমজান ১৪৪১ হিজরি

সীতাকুণ্ড’র নিজের বিয়ের জমানো টাকায় ত্রাণ দিলেন ছাত্রলীগ নেতা টিটু

সীতাকুণ্ড ছাত্রলীগ নেতা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২০ । ৪:২৩ বিকাল

২৪ ঘণ্টা ডট নিউজ।কামরুল দুলু,সীতাকুণ্ড : কিছু দিন পরই নতুন জীবন শুরু করবেন, তাই বেশ কয়েক বছর ধরে কিছু টাকা জমা করছিলেন তিনি।

রমজানের ঈদের পরই বিয়ের পিরিতে বসতে চাইছিলেন টিটু। কিন্তু বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে সব কিছু। ঈদের পরে বিয়ে করবেন সেই সিদ্ধান্ত থেকে সরে গেলেন তিনি।

বিয়ের জন্য জমানো টাকা দিয়ে ত্রাণ কিনে তা বিতরণ করছেন কর্মহীন হয়ে পড়া গরীব-অসহায় মানুষদের মাঝে।

সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ শেয়ারীপুল এলাকার আবদুর রহমানের পুত্র এবং ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রহিম টিটু টুকিটাকি ব্যবসা করে পরিবার নিয়ে জীবন যাপন করেন।

নিজের বিয়ের জন্য অল্প অল্প করে টাকা সঞ্চয় করেছিলেন তিনি কিন্তু দেশের এই দূর্যোগপূর্ণ সময়ে সেই জমানো টাকা দিয়ে ত্রাণ কিনে তা এলাকার গরীব,অসহাদের মাঝে গোপনে দান করেছেন।

এ ব্যাপারে টিটু বলেন, এই দুঃসময়ে সরকারের পাশাপাশি সমাজের সকল বিত্তশালীদের এগিয়ে আসা উচিত,কারন প্রধানমন্ত্রীও বলেছেন, এসময়ে যে যার মতো সামর্থনুযায়ী অসহায়দের পাশে দাঁড়াতে।

তাই এটা বিবেচনায় নিয়ে বাবার সাথে পরামর্শ করে আমার বিয়ের জন্য জমানো কিছু টাকায় ত্রাণ কিনে তা গোপনে গরীব ও মধ্যবিত্তদের ঘরে পৌছে দিয়েছি।

জীবনে বেঁচে থাকলে বিয়ে করা যাবে আগে এ দুঃসময়ে মানুষের পাশে দাড়াঁনোটা ফরজ হয়ে দাঁড়িয়েছেন।

২৪ ঘণ্টা/আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন