২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৬ এপ্রিল ২০২০ www.24ghonta.news১৩ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ৪ রমজান ১৪৪১ হিজরি

কক্সবাজারে করোনা আক্রান্ত প্রথম মহিলা চিকিৎসক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২০ । ৯:২৭ রাত

২৪ ঘণ্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর (পলিমারি চেইন রি-অ্যাকশন) ল্যাবে রোববার (২৬ এপ্রিল) ৭১ জনের স্যাম্পল টেস্টের মধ্যে একজন পজেটিভ পাওয়া গেছে।

তিনি টেকনাফের স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়মিত একজন মহিলা চিকিৎসক। তিনি টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত জরুরি বিভাগ, আউটডোর, ভর্তিকৃত রোগীসহ হাসপাতালে সব জায়গায় রোগী দেখতেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানান, করোনা ভাইরাস সনাক্ত হওয়া চিকিৎসা কক্সবাজারে হবে নাকি ঢাকা বা অন্য কোথাও হবে, সেটা পরে জানানো হবে। আপাতত তাকে আইসোলেটেড করে রাখা হয়েছে।

উল্লেখ্য, এই প্রথম কক্সবাজার জেলায় কোন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হলো। রোববার পর্যন্ত কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ জন। তারমধ্যে মহেশখালীতে ৮ জন, টেকনাফে ৪ জন, সদর উপজেলায় ২ জন এবং চকরিয়াতে একজন।

রোববার স্যাম্পল টেস্টের বাকী ৭০ জনের সব রিপোর্টই ‘নেগেটিভ’ পাওয়া গেছে। গত ২৫ দিনে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৮০৪ জনের স্যাম্পল টেস্ট করা হলো। তারমধ্যে ১৫ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়। বাকী ৭৮৯ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়।

২৪ ঘণ্টা/ইসলাম মাহমুদ/আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন