২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৬ এপ্রিল ২০২০ www.24ghonta.news১৩ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ৪ রমজান ১৪৪১ হিজরি

ফটিকছড়িতে চার বছরের শিশুর পেট কাটা লাশ উদ্ধার

ফটিকছড়িতে শিশুর পেট কাটা লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২০ । ৯:৩৯ রাত

২৪ ঘণ্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে আব্দুল্লাহ আল দিহান(৪) নামে এক শিশুর পেট কাটা লাশ উদ্ধার করা হয়েছে।

আজ ২৬ এপ্রিল (রবিবার) দুপুরে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজী আবুল হোসেনের বাড়ী প্রকাশ কালু বাপের বাড়িতে ঘটনা ঘটে।

খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ বিকেল সাড়ে চারটার দিকে নিহতের নিজ বাড়ির ঘরের পেছন থেকে লাশটি উদ্ধার করে। নিহত দিহান পাইন্দং ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের হাজী আবুল হোসেন বাড়ীর প্রবাসী দিদারুল আলমের একমাত্র ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে নিহত দিহান নিখোঁজ হন। ঠিক নিখোঁজের এক ঘন্টা পর দিহানের ঘরের পেছনে লাকড়ির ঘর থেকে পেটকাঁটা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আব্দুল আল-মাসুম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার কিছু আলামত ইতিমধ্যে জব্দ করা হয়েছে। তদন্তের কাজ দ্রুত চলেছে। হত্যাকারীকে দ্রুত শনাক্ত করতে পারবো বলে তিনি আশা প্রকাশ করেছে।

২৪ ঘণ্টা/এম জুনায়েদ/ আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন