২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৬ এপ্রিল ২০২০ www.24ghonta.news১৩ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ৪ রমজান ১৪৪১ হিজরি

কক্সবাজারে ১০ দিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত রোগী

কক্সবাজারে করোনা আক্রান্ত রোগী ফিরলেন বাড়ি
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২০ । ৯:৪৮ রাত

২৪ ঘণ্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে করোনা শনাক্তের ১০ দিন পর সুস্থ হয়ে ঘরে ফিরলেন নাইক্ষ্যংছড়ির তুমব্রুর তাবলীগ ফেরত বৃদ্ধ আবু ছিদ্দিক।

আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে নাইক্ষ্যংছি উপজেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে অ্যাম্বুলেন্স করে নিজ বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন উজেলা স্বাস্থ্য বিভাগ। তার সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ওই করোনা পজেটিভ সনাক্ত বৃদ্ধ আবু ছিদ্দিক ঢাকা থেকে তবলীগ ফেরত হয়েছিল গত ৬ এপ্রিল। উপজেলা প্রশাসন খবর পাওয়ার সাথে সাথে হোম কোয়ারেন্টেইনে থাকার নির্দেশ দেন তাকে। ১৫ এপ্রিল নমুনা সংগ্রহ করে তাঁর। ১৬ এপ্রিল রিপোর্টে পজেটিভ আসে।

ওই দিন তাকে হোম কোয়ারেন্টেইনে রেখে মোবাইলের মাধ্যমে চিকিৎসা দিলেও একদিন পর উর্ধতনের নির্দেশে রোগীকে রাখা হয় সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে।

ন্যাশনাল গাইড লাইনের প্রটোকল অনুযায়ী চিকিৎসা পেয়ে এবং আইসোলেশন থেকে আজ (২৬ এপ্রিল) রবিবার সে মুটামুটি সুস্থ হয়ে বাড়ী ফেরার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে আইসোলেশনে এক সাপ্তাহ ধরে অবস্থান করার পর গত ২৩ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয় তার দ্বিতীয় বারের নমুনা।২৪ এপ্রিল ফলোআপ পরীক্ষায় ওই নমুনার রিপোর্ট নেগেটিভ আসে।

২৪ ঘণ্টা/ইসলাম মাহমুদ/আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন