২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৫ অক্টোবর ২০১৯ www.24ghonta.news৩০ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ১৬ সফর ১৪৪১ হিজরি

পটিয়াতে ইয়াবা কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯ । ২:০২ দুপুর

চট্টগ্রামের পটিয়া উপজেলা খরনা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে আব্দুল্লাহ (৩৪) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল পৌণে ১০ টার সময় ইউনিয়নের মুজাফরাবাদ এন জে উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশের মহাসড়কের উপর থেকেই তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৯শত পিস ইয়াবা উদ্ধার করে অধিদপ্তরের চট্টগ্রাম খ সার্কেল।

গ্রেফতার আব্দুল্লাহ কক্সবাজারের টেকনাফ থানা লেংগুরবিল হাবিব ছড়ার মৃত নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

গ্রেফতার আব্দুল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গণমা্ধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন