২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৭ এপ্রিল ২০২০ www.24ghonta.news১৪ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ৫ রমজান ১৪৪১ হিজরি

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০ । ৫:২৬ সন্ধ্যা

২৪ ঘণ্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আক্কাস আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৭এপ্রিল) সকাল ১১টায় উপজেলার নানুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ কিপাইত নগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আক্কাস আলী ওই এলাকার পেদাই বাড়ির মৃত নুরুল হকের পুত্র। সে পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সে সকাল ১১টার দিকে তার পার্শ্ববর্তী বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন, এমন সময় অসাবধানতা বশত সে বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

২৪ ঘণ্টা/এম জুনায়েদ/আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন