২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৭ এপ্রিল ২০২০ www.24ghonta.news১৪ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ৫ রমজান ১৪৪১ হিজরি

কক্সবাজারে একদিনে ৬ জনের করোনা সনাক্ত, মোট আক্রান্ত ২০ জন

কক্সবাজারে করোনা পজেটিভ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০ । ৬:২৮ সন্ধ্যা

২৪ ঘণ্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর (পলিমারি চেইন রি-অ্যাকশন) ল্যাবে সোমবার ২৭ এপ্রিল ১২২ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৬ জন পজেটিভ পাওয়া গেছে। বাকী ১১৬ জনের সব রিপোর্টই ‘নেগেটিভ’ পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকার আইইডিসিআর থেকে আনুষ্ঠানিকভাবে এই টেস্টের সমন্বিত ফলাফল ঘোষণা করা হবে।

এনিয়ে কক্সবাজারে মোট ২০ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হলো।

সোমবার আক্রান্তের মধ্যে রামু ১ জন, উখিয়া ২ জন, মহেশখালী ১ জন, চকরিয়া ১ জন ও নাইক্ষ্যংছড়ির ১ জন রোগী রয়েছে।

সোমবার পর্যন্ত কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা মোট ২০ জন। তার মধ্যে মহেশখালীতে ৯ জন, টেকনাফে ৪ জন, সদর উপজেলায় ২ জন এবং চকরিয়াতে ২ জন, রামুতে ১ জন, উখিয়াতে ২ জন।

২৪ ঘণ্টা/ইসলাম/আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন