২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৭ এপ্রিল ২০২০ www.24ghonta.news১৪ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ৫ রমজান ১৪৪১ হিজরি

দুস্থ, অসহায় এবং নিম্ন আয়ের মানুষের মাঝে দীপ্তির ত্রাণ বিতরণ অব্যাহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০ । ৭:২২ রাত

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বিশেষ পরিস্থিতিতে দুস্থ, অসহায় এবং নিম্ন আয়ের মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

তিনি সোমবার(২৭ এপ্রিল) নগরীর‌ আকবর শাহ এলাকায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সতর্কতা অবলম্বন করে ঘরে থাকার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায়, দরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় জরুরি‌ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হুদা জিয়া, সহ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন পিন্টু, যুবদল‌ নেতা মোহাম্মদ রুবেল(দেশী রুবেল), মোঃ হারুন, মোঃ তুষার, মোঃ আসিফ, মোঃ তুষার(ছোট)-সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন