২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২০ www.24ghonta.news১৫ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ৬ রমজান ১৪৪১ হিজরি

খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সদস্যসহ নিহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ । ১১:৩৫ সকাল

খাগড়াছড়ি প্রতিনিধি::খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সদস্যসহ ২ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল পৌনে ৯ টার দিকে দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের মধ্য বানছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্য বাবু চাকমা ও গ্রামবাসী বাঙ্গাল্যা চাকমা।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারে কাজ করছে।

ইউপিডিএফ প্রসীত গ্রুপের সংগঠক অংগ্য মারমা জানান, দীঘিনালা বাবুছড়ায় সাংগঠনিক কাজে অবস্থানকারীদের ওপর হামলা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষরা এ হামলা করতে পারে।

দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ উদ্ধারে ফোর্সসহ ঘটনাস্থলে আছি। এলাকায় সেনাবাহিনীসহ টহল জোরদার করা হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন