২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২০ www.24ghonta.news১৫ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ৬ রমজান ১৪৪১ হিজরি

এক দিনে দেশে করোনা শনাক্ত ৫৪৯,মৃত্যু ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ । ২:৪৫ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ:::প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) এক দিনে দেশে আরও ৩ জনের মুত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫৫ জন।

এছাড়া নতুন করে আরও ৫৪৯ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৬৪৬২ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৩৩২টি। গত ২৪ ঘণ্টায় ৪৩০৮টি নমুনা সংগ্রহ করা হয়ছে। নতুন সুস্থ হয়েছ ৮, মোট সুস্থ ১৩৯ জন।

মৃত্যুবরণ করা ৩ জনের মধ্যে ২ জন পুরুষ, ১ জন মহিলা।

২৪ ঘণ্টা/এম আর

 

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন