২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২০ www.24ghonta.news১৫ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ৬ রমজান ১৪৪১ হিজরি

চট্টগ্রামে ৩০ পয়েন্টে টিসিবি’র নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য

চট্টগ্রামে টিসিবির ভোগ্যপণ্য
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ । ২:৪৬ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : সারা দেশের মতো বন্দর নগরী চট্টগ্রামে ও ৩০টি পয়েন্টে বিক্রি হচ্ছে ন্যায্যমূল্যের নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য।

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের সাধারণ মানুষের জন্য টিসিবির ন্যার্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যে বিক্রি কার্যক্রম করোনা পরিস্থিতিতেও অব্যাহত রাখা হয়েছে।

আজ ২৮ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ ৩০ টি পয়েন্টে টিসিবি নিযুক্ত ডিলারগণ ন্যায্যমূল্যে চা পাতা, চিনি, মশুর ডাল, নুডলস, সয়াবিন তেল,খেজুর ও ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যে বিক্রি করছেন।

সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়ে নানা শ্রেণীর পেশার মানুষ ন্যায্যমূল্যে এসব ভোগ্যপণ্যে ক্রয় করতে দেখা গেছে প্রায় প্রতিটি পয়েন্টে।

বিক্রেতারা জানান, শুক্রবার ছাড়া সপ্তাহে ৬ দিন সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত নগরীতে টিসিবির ভোগ্যপণ্যে বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে।

২৪ ঘণ্টা/শারমিন সুমি/ আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন