২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২০ www.24ghonta.news১৫ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ৬ রমজান ১৪৪১ হিজরি

লক্ষ্মীপুরে করোনা উপসর্গে প্রবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ । ৭:০৮ রাত

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি:: লক্ষ্মীপুরের রায়পুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বাড়ির ৪ পরিবার লকডাউন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বামনী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খায়েরহাট এলাকার খালাজি বাড়িতে তার মৃত্যু হয়। দুপুর ১২ টায় ওই মৃত ব্যাক্তিকে একটি সংস্থার উদ্যোগে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. বাহারুল আলম বলেন, গত ২৪ এপিল ঢাকা থেকে বাড়ীতে এসে তিনি জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয় ও পা ফুলে যায়। এ সংবাদ পেয়ে ২৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে তিনি মারা যান। পরীক্ষার জন্য তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

এলাকাবাসী জানান, মৃত রফিক উল্যা (৬৬) ওমান প্রবাসী ছিলেন। গত কয়েকদিন ধরে বাড়ীতে দ্বিতল ভবন নির্মানের সময় গোসল বেশি করার কারনে জ্বর, কাশি হয় ও পা ফুলে যায়। রায়পুরে ডাক্তারদের পরীক্ষা দেরিতে হওয়ায় ২৪ এপ্রিল বাড়ী থেকে ঢাকা যান তিনি। চিকিৎসকের নির্দেশে ২৫ এপ্রিল ঢাকা থেকে এসেই হোমকোয়ারেন্টাইনে ছিলেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তোতা মিয়া লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন