২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৫ অক্টোবর ২০১৯ www.24ghonta.news৩০ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ১৬ সফর ১৪৪১ হিজরি

শিশু তুহিন হত্যা: বাবাসহ ২ চাচা রিমান্ডে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯ । ৪:৪৪ বিকাল

সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তার বাবাসহ ৩ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- তুহিনের বাবা আব্দুল বাছির, চাচা আব্দুল মছব্বির ও প্রতিবেশী চাচা জমশেদ আলী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা এ রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে, ১৪ অক্টোবর ভোরে দিরাইয়ের রাজনগর ইউনিয়নের খেজাউড়া গ্রামে গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এসময় শিশু তুহিনের কান ও লিঙ্গ কাটা ছিলো। এছাড়া পেটে দু’টি ছুরি বিদ্ধ ছিলো।

এ হত্যাকাণ্ডের ঘটনায় ওই দিন রাতেই তুহিনের মা মনিরা বেগম বাদি হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের আসামি করে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন