২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৯ এপ্রিল ২০২০ www.24ghonta.news১৬ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ৭ রমজান ১৪৪১ হিজরি

হাটহাজারীতে টিসিবির পণ্য জব্দ ও জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ । ৩:১১ বিকাল

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মুনিয়া পুকুর এলাকায় কাশেম স্টোর নামে এক মুদি দোকান হতে টিসিবির ২৭০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে অবৈধভাবে টিসিবি পণ্য বাজারজাতকরণের দায়ে উক্ত দোকানদারকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার ( ২৯ এপ্রিল) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে রুহুল আমিন জানান,আমরা উক্ত প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২২৭ লিটার সয়াবিন তেল জব্দ করি। টিসিবির পণ্য এভাবে বিক্রয় দন্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকান্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে উপজেলার প্রশাসনের পক্ষ হতে অভিযান অব্যাহত থাকবে।

তিনি এ ধরনের দুষ্কৃতিকারীদের সর্তক করে বলেন, যারা মনে করছেন প্রশাসন করোনা নিয়ে ব্যস্ত আর এ সুযোগে আপনারা অপকর্ম চালিয়ে যাবেন তাহলে সেটা আপনাদের ভুল ধারণা।প্রত্যন্ত অঞ্চলেও উপজেলা প্রশাসনের বিচরণ রয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/পারভেজ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন