২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৯ এপ্রিল ২০২০ www.24ghonta.news১৬ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ৭ রমজান ১৪৪১ হিজরি

করোনাতেও থেমে নেই ইয়াবা কারবার,পটিয়ায় ৪ হাজার ইয়াবাসহ আটক ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ । ৫:২৪ সন্ধ্যা

পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া বাইপাসের পাশে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা সহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচুয়াই ইউনিয়নের গিরীশ চৌধুরী বাজার এলাকা থেকে পুলিশ ইয়াবাসহ পাচারকারীদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় গিরিশ চৌধুরী বাজার এলাকায় অভিযান চালায়। এসময় তারা আলী হোছন (৪২) ও আমিনা খাতুন (৩৮)কে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়।

পরে পুলিশ তাদের কাছ থেকে ৩৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করে । যার আনুমানিক মূল্য ১১ লক্ষ ৮২ হাজার টাকা।

পটিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ বোরহান উদ্দিন জানান এ সংক্রান্তে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/সঞ্জয়

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন