২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৯ এপ্রিল ২০২০ www.24ghonta.news১৬ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ৭ রমজান ১৪৪১ হিজরি

খাগড়াছড়িতে প্রথম করোনা রোগী শনাক্ত,আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ ফেরত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ । ৭:১০ রাত

খাগড়াছড়ি প্রতিনিধি:::খাগড়াছড়ির দীঘিনালায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে।

বুবধার (২৯ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন নুপুর কান্তি দাশ।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তনয় তালুকদার জানান ‘ করোনা আক্রান্ত ব্যাক্তি পোশাক শ্রমিক ।তিনি নারায়ণগঞ্জ ফেরত। ১৮ এপ্রিল ঐ ব্যক্তি দীঘিনালার ক্যামুক্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে ছিলেন। কয়েকদিন আগে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হলে পরীক্ষায় করোনায় পজেটিভ আসে।’

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্ম্দ উল্ল্যাহ জানান ,‘ বিভিন্ন এলাকা থেকে আসা ৫০ জনকে ঐ কেন্দ্রে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রাখা হয়। আক্রান্ত ব্যক্তির মাধ্যমে অন্যদের সংক্রমণ হয়েছে কিনা তাও পরীক্ষা করে দেখা হবে। ’

২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন