পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলা হাসপাতালের আদর্শ মান বহির্ভূত (মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার,পিপিই) মিসব্রান্ডেড ঔষধ মজুত ও বিক্রয়, ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রয়,মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় ও বিক্রয়ের জন্য মওজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বলাকা ফার্মেসীকে ১৫ হাজার টাকা, দি সেবা ফার্মেসীকে ১৫ হাজার টাকা, নিউ খাজা ফার্মেসীকে ১০ হাজার এবং সেতু ফার্মেসীকে ৬ হাজার টাকা সহ সর্বমোট ৪ টি রুজুকৃত মামলায় ৪৬হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি এনামুল হাসান,সার্বিক সহযোগিতা করে ঔষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রাম এবং পটিয়া থানা পুলিশ।
জনস্বার্থে প্রশাসনের এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে ও থাকবে বলে জানান তিনি।
২৪ ঘণ্টা/এম আর/সনজয়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ । ৯:৪৩ রাত