২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২০ www.24ghonta.news১৭ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ৮ রমজান ১৪৪১ হিজরি

নারায়ণগঞ্জে যুবলীগ নেতার ১২শ’ বস্তা চাল মিলল গোডাউনে,সিলগালা

নারায়ণগঞ্জে গোডাউনে চালের বস্তা জব্দ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০ । ১০:০৬ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজ। জেলার খবর : নারায়ণগঞ্জে বন্দর উপজেলার মনদপুরের একটি গোডাউনে অভিযান চালিয়ে মজুদ করা ১২শ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

গতকাল ২৯ এপ্রিল বুধবার রাত ১১টার দিকে মনদপুরের কেওঢালা এলাকার হায়দার নিট কম্পোজিটের গোডাউনে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের নের্তৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।

জানা গেছে মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ ভূইয়া গোডাউনটিতে এসব চাল মজুদ করেছেন। অভিযানের সময় চালগুলোর প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় চালগুলো তাৎক্ষনিক জব্দ করা হয়।

তাছাড়া গোডাউনটি সিলগালা করা হয়েছে জানিয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গোডাউনটিতে অভিযান চালাই। অভিযানে মোট ১২শ’ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। আপাতত চালগুলো জব্দ করেছি এবং গোডাউন সিলগালা করে দিয়েছি।

তবে এই চাল তারা ত্রাণ দেয়ার উদ্দেশে মজুদ করা হয়েছে দাবি করছে চালের মালিক ও গোডাউনে থাকা লোকজন। কাগজপত্র দেখিয়ে প্রমাণ করতে পারলে চালগুলো ফেরত দেওয়া হবে অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।

বন্দর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানান, চাল মজুদের বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহি কর্মকর্তা থানা পুলিশকে সাথে নিয়ে সেখানে অভিযানে যান।

পরে গুদামে ১২শ’ বস্তা চাল মজুদ পেয়ে এর মালিক যুবলীগ নেতা জাবেদ ভূঁইয়ার কাছে চালের কাগজপত্র দেখতে চান ইউএনও। কিন্তু তিনি কাগজপত্র দেখাতে পারেনি। তাই ইউএনও চালের গুদামটি সীলগালা করেন।

২৪ ঘণ্টা/আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন