২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২০ www.24ghonta.news১৭ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ৮ রমজান ১৪৪১ হিজরি

এক দিনে দেশে করোনা শনাক্ত ৫৬৪,মৃত্যু ৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০ । ২:৩৬ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ:::প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) এক দিনে দেশ আরও ৫ জনের মুত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬৮ জন।

এছাড়া নতুন করে আরও ৫৬৪ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৭৬৬৭ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৯৬৫টি। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৬২৬টি। নতুন সুস্থ হয়েছে ১০, মোট সুস্থ ১৬০ জন।

মৃত্যুবরণ করা ৫ জনের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন মহিলা।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন