২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২০ www.24ghonta.news১৭ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ৮ রমজান ১৪৪১ হিজরি

পরীক্ষার অনুমতি পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০ । ৮:৩৩ রাত

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কোভিট-১৯ সংক্রমণ নির্ণয়ক (জিআর কোভিড-১৯ ডট ব্লট) কিটের সক্ষমতা পরীক্ষার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। এ ব্যাপারে ওষুধ প্রশাসন থেকে গণস্বাস্থ্যকে চিঠি দেওয়া হয়েছে।

এই কিটের নমুনা পরীক্ষা করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ওষুধ প্রশাসন আমাদের চাহিদা মোতাবেক, অনুরোধ পত্র মোতাবেক এটা ট্রায়েলের কার্যকারিতা পরীক্ষার জন্য অনুমোদন দিয়েছে। সেই মোতাবেক বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) চিঠি দিয়েছে। আমার এতে একটা ধাপ এগিয়ে গেলাম।’

ডা. জাফরুল্লাহ বলেন, ‘হয়তো শনি-রোববার বসে উনাদের (বিএসএমএমইউ কর্তৃপক্ষ) চাহিদা মোতাবেক এটা করা হবে। এটা এখন নির্ভর করবে বিএসএমএমইউ’র উপর। এই ট্রায়ালের সময় আমরা থাকব না। তারা ইনডিপেনডেন্টলি করবে।’

২৪ ঘন্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন