২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৫ অক্টোবর ২০১৯ www.24ghonta.news৩০ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ১৬ সফর ১৪৪১ হিজরি

আবরার হত্যা : আসামি মনিরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

-হত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯ । ৬:০৫ সন্ধ্যা

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মনিরুজ্জামান মনির নামে আরও এক আসামি।

মনির রিমান্ডে থাকাকালে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে সোমবার (১৫ অক্টোবর) তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ডিবি পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।

ডিবির আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী মনিরের জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মনির ৫ দিনের রিমান্ডে ছিলেন।

এর আগে ১০ অক্টোবর বুয়েট ছাত্রলীগের বহিষ্কৃত উপ-সমাজসেবা সম্পাদক আসামি ইফতি মোশাররফ সকাল ও ১১ অক্টোবর মেফতাহুল ইসলাম জিয়ান, ১২ অক্টোবর অনিক, ১৩ অক্টোবর মোজাহিদ ও ১৪ অক্টোবর মেহেদী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

এ নিয়ে ছয়জন আবরার হত্যায় দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।

গত ৬ অক্টোবর দিনগত রাতে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ৫ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের জেরে আবরার ফাহাদকে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন তার সহপাঠীরা।

এ ঘটনায় আবরারের বাবা বরকতউল্লাহ ১৯ জনকে আসামি করে ৭ অক্টোবর রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন