২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১ মে ২০২০ www.24ghonta.news১৮ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ৯ রমজান ১৪৪১ হিজরি

করোনার উপসর্গ এবার ঠোঁটের রঙে!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১ মে, ২০২০ । ১০:৩৮ সকাল

করোনা ভাইরাস (কোভিড-১৯) তার রূপ পাল্টাচ্ছে বারবার! জানান দিচ্ছে নতুন নতুন উপসর্গের কথা। এছাড়া আক্রান্ত হওয়ার পর কোনো ধরণের উপসর্গ ছাড়াও মৃত্যুর ঘটনা ঘটছে।

সাধারণত কাশি, জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্টের মাধ্যমেই ভাইরাসটির উপসর্গ দৃষ্টিতে আসলেও জাপানের চিকিৎসকরা খুঁজে পেয়েছেন করোনা ভাইরাসের নতুন ১৩টি উপসর্গ।

উপসর্গগুলো হলো:
১. ঠোঁট বেগুনি রঙের হয়ে যাওয়া

২. দ্রুত শ্বাস নেওয়া
৩. হঠাৎ দম বন্ধ হয়ে আসার অনুভূতি
৪. অল্প একটু হাঁটাচলা করাতেই শ্বাস নিতে কষ্ট হওয়া
৫. বুকে ব্যথা
৬. শুয়ে থাকতে না পারা, উঠে না বসলে শ্বাস নিতে না পারা
৭. শ্বাস নিতে কষ্ট হওয়া
৮. হঠাৎ শব্দ করে শ্বাস নিতে শুরু করা
৯. অনিয়মিত নাড়ির স্পন্দন
১০. মলিন চেহারা
১১. অদ্ভুত আচরণ করা
১২. অন্যমনস্কভাবে প্রশ্নের উত্তর দেওয়া
১৩. বিভ্রান্ত হয়ে যাওয়া, উত্তর দেওয়ায় অপারগতা।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন