২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১ মে ২০২০ www.24ghonta.news১৮ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ৯ রমজান ১৪৪১ হিজরি

মক্কায় সামাজিক দূরত্ব বজায় রেখে তারাবিহ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১ মে, ২০২০ । ১১:০৫ সকাল

পবিত্র রমজান মাসে মসজিদ-আল-হারামে তারাবিহ’র নামাজ পড়া হবে না তা কল্পনার বাইরে ছিলো মুসলমানদের। যা কোনো দিন বিশ্ববাসী দেখেনি তা বর্তমান করোনা পরিস্থিতির কারণে দেখতে হলো।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পবিত্র মক্কা ও মদিনা বন্ধ করে দেয় সৌদি কর্তৃপক্ষ। তবে মসজিদ-আল-হারাম বন্ধ থাকলেও অবশেষে সেখানে সামাজিক দূরত্ব মেনে তারাবিহ শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার মসজিদ-আল-হারামে তারাবিহ আদায়ের একটি ভিডিও প্রকাশ করে আরব নিউজ।

ক্যাপশনে বলা হয়, ‘মক্কার সবচেয়ে বড় মসজিদ থেকে সরাসরি এশা ও তারাবিহ আদায় দেখুন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলতি বছর মক্কা খালি রয়েছে।’

ভিডিওতে দেখা যায়, ‘এশার নামাজের জন্য আজান দেওয়া হচ্ছে মসজিদ-আল-হারামে।

এরপর এশার নামাজের পর শুরু হয় তারাবিহ। পবিত্র কাবা প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজে অংশ নেন মুসুল্লিরা।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন