২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১ মে ২০২০ www.24ghonta.news১৮ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ৯ রমজান ১৪৪১ হিজরি

খাগড়াছড়িতে ছাত্রলীগের পর মাঠে নামলো কৃষকলীগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১ মে, ২০২০ । ৮:০০ রাত

খাগড়াছড়ি প্রতিনিধি::করোনা পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় কৃষকলীগের খাদ্য নিশ্চিতকরণ কর্মসূচির আওতায় খাগড়াছড়িতে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিচ্ছে কৃষকলীগ।

শুক্রবার (১ মে) সকাল থেকে খাগড়াছড়ি জেলা কৃষকলীগের অর্ধশতাধিক নেতাকর্মী সদর উপজেলার বটতলী এলাকায় কৃষকদের ধান কাটায় সহযোগীতা করেন।

খাগড়াছড়ি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এসএম ইউছুফ আলী জানান, করোনা পরিস্থিতির এ সংকটকালে সারাদেশে শ্রমিকদের সংকট চলছে। এ পরিস্থিতিতে কেন্দ্রের নির্দেশনায় ও জেলার পরিস্থিতি বিবেচনায় সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০ জনের মতো নেতাকর্মী কৃষকদের সহযোগীতায় মাঠে নেমেছে।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, খাগড়াছড়িতে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেয় ছাত্রলীগ।

২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন