২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৫ অক্টোবর ২০১৯ www.24ghonta.news৩০ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ১৬ সফর ১৪৪১ হিজরি

ভেঙ্গে যাচ্ছে সিদ্দকুর-মিমের সংসার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯ । ৫:৫৭ সন্ধ্যা

মিডিয়াতে কাজ করা নিয়েই সাংসারিক দ্বন্দ্বে জড়িয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান ও স্ত্রী মিম। আর তা এত চরমে পৌঁছেছে যে স্ত্রী মিম স্বামী সিদ্দিকুরকে তালাক দিতে চাইছেন।

সিদ্দিকুর গণমাধ্যমকে জানান, ঝামেলার সূত্রপাত একটি বিজ্ঞাপনে কাজ করাকে কেন্দ্র করে। মিম সেই বিজ্ঞাপনে কাজ করতে চাইলেও সিদ্দিকুর তাকে বাঁধা দেয়। যদিও সেই বিজ্ঞাপনে আর মিমের কাজ করা হয়নি। এরপর থেকেই তাদের সাংসারিক কলহ বাড়তে থাকে। সেই জেরেই ঈদের সময় বাড়ি গিয়ে আর না ফিরে তালাক চাইছেন স্ত্রী।

কিন্তু তাকে ফিরিয়ে আনতে মরিয়া সিদ্দিকুর। তিনি বলেন, মিম হয়তো ক্ষোভে এই সিদ্ধান্ত নিয়েছে। আমি বলবো তুমি ফিরে আসো। আমাদের এত ছোট একটা সন্তান, আমারা আলাদা হলে এই বাচ্চাটা মানুষ হতে পারবে না। ফিরে এসে সংসারটা বাঁচাও, সন্তানটাকেও দেখো।

এদিকে স্ত্রীর প্রতি ক্ষোভ নিয়ে সিদ্দিকুর বলেন, ছেলেটার দিকে তাকিয়ে দিনের পর দিন সহ্য করেই যাচ্ছি। কিন্তু সব কিছুর তো একটা শেষ আছে। যদি ওর ইচ্ছামত বিচ্ছেদ হয়েই যায়, তবে অনেক কিছু প্রকাশ্যে নিয়ে আসবো। সংবাদ সম্মেলন করে সব জানাবো।

অভিযোগ নিয়ে সিদ্দিক বলেন, আমি সংসার জীবনে তার কাছে নানাভাবে প্রতারিত হয়েছি। এক বছরের প্রেমে আমাদের বিয়ে। সে আমার কাছে অনেক কিছু গোপন করেছে। ওসব কথা বলতে চাই না। শুধু এইটুকু বলি, সব ইতিহাস ফাঁস করলে আমার স্ত্রী গ্রেপ্তার হবে। শুধু ছেলের কারণে মুখ বন্ধ করে আছি। আমার সন্তানও ওর কাছে যেতে চায় না। মায়ের প্রতি তার ভালোবাসাও নেই।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন