২৪ ঘন্টা নিউজ
শনিবার ২ মে ২০২০ www.24ghonta.news১৯ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১০ রমজান ১৪৪১ হিজরি

হাটহাজারীতে মীর হেলালের পক্ষে ত্রাণ বিতরণ অব্যাহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২ মে, ২০২০ । ১২:৫৯ রাত

চলমান করোনা মহামারীর কারণে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নির্বাহী সদস্য ব্যারিস্টার মীর হেলালের পক্ষ থেকে গত ২৩ মার্চ থেকে হাটহাজারীর সকল ইউনিয়ন, পৌরসভা ও হাটহাজারী সংসদীয় আসনের অন্তর্গত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ এবং ২ নং ওয়ার্ডে ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

সেই ধারাবাহিকতায় শুক্রবার (১ মে) হাটহাজারীর মেখল ইউনিয়নে কর্মহীন ও অসহায় পরিবারের নিকট ইফতার সামগ্রী, উপহার সামগ্রী, সুরক্ষা সামগ্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাক্তারদের হেল্পলাইন সম্বলিত করোনা ভাইরাস সম্পর্কে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

এই মানবিক সহায়তা কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ইসমাঈল,উত্তরজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি,হাটহাজারী উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ হাসান মাষ্টার,উত্তর জেলা যুবদলের সদস্য জিএম সাইফুল।

আরো উপস্থিত ছিলেন- মোঃ ইসমাইল, নাজিম উদ্দিন, সেলিম সিকদার, নাছির উদ্দিন,নুরুল হক, লোকমান।

সার্বিক সহযোগিতায় ছিলেন- মেখল ইউনিয়নের সভাপতি মোঃ ইয়াছিন চৌঃ ফরহাদ,সিনিয়র সহ-সভাপতি মোঃ ওসমান,সাধারণ সম্পাদক মোঃ আরমান আজিম,যুগ্ম সম্পাদক রিজোয়ান তাইসির,সহ-সাধারণ সম্পাদক মোঃ রাকিব সিকদার,সাংগঠনিক সম্পাদক কাজী মুমিন,প্রচার সম্পাদক রোহাত চৌঃ,সহ প্রচার সম্পাদক রেজাউল করিম,দপ্তর সম্পাদক মোঃ রায়হান,সহ-দপ্তর সম্পাদক মোঃ আব্দুল।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন