২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩ মে ২০২০ www.24ghonta.news২০ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১১ রমজান ১৪৪১ হিজরি

এনটিভির ১৩ সংবাদকর্মী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩ মে, ২০২০ । ১:৪৭ দুপুর

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বেসরকারি টেলিভিশন এনটিভির কমপক্ষে ১৩ সংবাদকর্মী।

শনিবার রাত পর্যন্ত আক্রান্তের এই সংখ্যা নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে দু’জন রিপোর্টার, একজন নিউজ এডিটর, ক্যামেরাম্যান ছয়জন ছাড়াও নিউজ প্রেজেন্টার ও মেকাপম্যানসহ আরও ৪ জন রয়েছেন। তবে অনেকের রিপোর্ট এখনও আসেনি।

দেশে করোনাভাইরাস হানা দেওয়ার পর শনিবার পর্যন্ত এ ১৩ জন ছাড়াও মোট ৪৫ সংবাদকর্মীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির খোকন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১১ জন।

করোনাভাইরাস থেকে সেরে ওঠা সাংবাদিকদের মধ্যে রয়েছেন, বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাপারসন, যমুনা টিভির রিপোর্টার, দীপ্ত টিভির একজন, এটিএন নিউজের রিপোর্টার, যমুনা টিভির নরসিংদী প্রতিনিধি, একাত্তর টিভির গাজীপুর প্রতিনিধি, বাংলাদেশের খবরের একজন, দৈনিক সংগ্রামের একজন, ভোরের কাগজের বামনা উপজেলা (বরগুনা) প্রতিনিধি, দৈনিক প্রথম আলোর একজন এবং দৈনিক আলোকিত বাংলাদেশের কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি।

করোনা ভাইরাসের কারণে বেসরকারি দীপ্ত টেলিভিশন ও বহুল প্রচারিত প্রথম আলো পত্রিকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এ দুটি সংবাদমাধ্যম বিশেষ ব্যবস্থায় কাজ চালিয়ে যাচ্ছে। তবে বেশ কয়েকটি সংবাদপত্র ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। তারা এখন শুধু অনলাইন সংস্করণ চালাচ্ছে

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন