২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৬ অক্টোবর ২০১৯ www.24ghonta.news১ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১৭ সফর ১৪৪১ হিজরি

ডিমলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ । ১২:০৮ রাত

“সকলের জন্য উন্নত স্যানিটেশন নিশ্চিত হোক সুস্থ্য জীবন” এবং “সকলের হাত পরিষ্কার থাক”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় জাতীয় স্যানিটেশন সপ্তাহ ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার(অক্টোবর) সকালে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

ইউনিয়ন সিবিও এলায়েন্স কমিটির সভাপতি মহছেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উক্ত ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন।

এতে আরো উপস্থিত ছিলেন পল্লীশ্রীর ফিল্ড কো অর্ডিনেটর দবিরুল ইসলাম, ইউপি সদস্য আবুল কালাম, আজিদুল ইসলাম ও হাসিনা বেগম প্রমুখ।

পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্প ডিমলার সহযোগীতায় ও ইউনিয়ন এলায়েন্স সিবিও কমিটির আয়োজনে অনুষ্ঠানে জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী ও এলাকার সাধারন মানুষজন উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন