২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩ মে ২০২০ www.24ghonta.news২০ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১১ রমজান ১৪৪১ হিজরি

সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩ মে, ২০২০ । ৩:৫২ বিকাল

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে বদলি করা হয়েছে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমানকে।

আজ রোববার (৩ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি করা হয়েছে। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন আরও ৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, টুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে (চলতি দায়িত্বে) হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ইব্রাহীম ফাতেমীকে পুলিশ সদর দপ্তরে (টিআর) বদলি করা হয়েছে।

অপরদিকে পুলিশ সদর দপ্তরের উপ পুলিশ মহাপরিদর্শক এসএম রুহুল আমিনকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চলতি দায়িত্বে ও সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসানকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন