২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩ মে ২০২০ www.24ghonta.news২০ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১১ রমজান ১৪৪১ হিজরি

দুস্থ ও অস্বচ্ছলদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩ মে, ২০২০ । ৪:০৯ বিকাল

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান জেলার রুমা উপজেলায় ১৫০ জন দুস্থ ও অস্বচ্ছল আনসার-ভিডিপি সদস্য-সদস্যার মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আনসার ভিডিপির বান্দরবানের জেলা কমান্ড্যান্ট মোঃ সাহাদাত হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন রুমা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামসুল আলম, ১৯ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক মোঃ হাছান আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইমন দাশ গুপ্ত, উপজেলা প্রশিক্ষক সমীর বড়ুয়া ও ইউনিয়ন দলনেতা-দলনেত্রীবৃন্দ।
২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন