২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩ মে ২০২০ www.24ghonta.news২০ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১১ রমজান ১৪৪১ হিজরি

রাণীশংকৈলের আসিফ করোনা জয় করে ঘরে ফিরলেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩ মে, ২০২০ । ৭:০২ রাত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের জেলার রাণীশংকৈলে উপজেলার করোনাভাইরাসে আক্রান্ত আসিফ সর্ম্পূণ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

রবিবার (৩ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলশন ইউনিট থেকে ছাড়পত্র দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী।

করোনায় সুস্থ ব্যক্তি হলেন, উপজেলার উত্তরগাঁও গ্রামের করিমুলের ছেলে আসিফ রানা। তিনি ময়মনসিং ফেরত ছিলেন। গত ১৮ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষায় করোনা শনাক্ত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলশন ইউনিটে নেওয়া হয়।

ছাড়পত্র দিয়ে বিদায় দেওয়ার সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার আব্দুল্লাহ আল মোনায়েম।এর আগে গত ১৭ এপ্রিল করোনাভাইরাসে উপজেলায় প্রথম শনাক্ত হওয়া রোগী বাশঁবাড়ী গ্রামের মামুনের সাত বছরের কন্যা শিশুটিও সুস্থ হয়ে গত ২৮ এপ্রিল বাড়ী ফিরেছেন।

ডাঃ আব্দুল্লাহ আল মোনায়েম বলেন, ‘করোনা নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই, করোনায় আক্রান্ত হলেও স্বাস্থ্য বিধি মেনে চললে সুস্থ হওয়া সম্ভব। তার বড় উদহারণ হচ্ছে উপজেলায় মোট দুই জন আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ী ফেরাটাই।

২৪ ঘণ্টা/এম আর/গৌতম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন